সময় কলকাতা ডেস্কঃ বিজয়া মানে মিষ্টি মুখ। বিজয়া দশমীর দিন সিঁদুর খেলা, কোলাকুলি শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ হয় সর্বত্র। এবার বিজয়া হোক একটু অন্যরকম। দশমীতে দিন নিজে হাতে মিষ্টি বানিয়ে চমকে দিন সবাইকে। স্বাস্থ্যের দিকে নজর রেখে বানাতে পারেন সুগার ফ্রি রসগোল্লা। অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত। তাই এবার বানিয়ে ফেলুন সুগার ফ্রি রসগোল্লা।
উপকরণ
ছানা (১ কাপ),
ক্যালডারিন (১ চা চামচ),
ময়দা (১ চা চামচ),
সুজি (আধ চা চামচ),
এলাচ গুঁড়ো
বেকিং পাউডার
সুগার ফ্রি রসগোল্লা বানাতে প্রথমে ছানার পনির ভালো করে ঝরিয়ে নিয়ে তা শুকিয়ে নিন। এবার ময়দা, এলাচ, সুজি, বেকিং পাউডার এক সঙ্গে মিশিয়ে ভালো করে মন্ড তৈরি করে নিন। এবার মিশ্রণটি থেকে ১০ থেকে ১২টি ভাগ করে নিন। গোল করে রসগোল্লা গড়ে নিন।
এবার একটি পাত্রে ৩ কাপ জল নিন। মাঝারি আঁচে বসান। জল ফুটতে শুরু করলে মিষ্টিগুলো দিয়ে ৩০ তেকে ৩৫ মিনিট জ্বাল দিন। জল কমে এলে আবার জল দিন। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। একটি পাত্রে জল নিয়ে তাতে ক্যালডারিন গুলিয়ে দিন। ফুটিয়ে নিন মিশ্রণটি। এতে রসগোল্লা দিয়ে ৬ ঘন্টা ভিজিয়ে রাখুন। তৈরি সুগার ফ্রি রসগোল্লা।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার