Home » দীর্ঘ দু-বছর পর রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল

দীর্ঘ দু-বছর পর রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল

সময় কলকাতা ডেস্ক : আবার দু বছর পর শুরু হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল। এই পুজোর কার্নিভাল শুরু হচ্ছে আগামী ৮ অক্টোবর শনিবার থেকে। দীর্ঘ প্রায় দু-বছর অতিমারির জন্যে মানুষ সেভাবে ঠিকমতো পালন করতে পারেনি দুর্গাপুজো। তাই এবারের পুজো নিয়ে মানুষ একটু বেশি আশাবাদী। পুজো সমাপ্ত। সবমিলিয়ে এবারের শারদ উৎসব খুব ভালো ভাবেই উদযাপন করেছেন সাধারণ মানুষ। যদিও কখনও কখনও বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে বাঙালিদের কাছে সে বাধা কোন বাধাই নয়।

তবে এবার কার্নিভালের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে এই কার্নিভালে। জানা গিয়েছে, ৮ অক্টোবর শনিবার বিকেল ৪ টে থেকে এই কার্নিভাল শুরু হচ্ছে। প্রায় ১০০ টির মত পুজো অংশ নিচ্ছে এই কার্নিভালে। রেড রোডে অনুষ্ঠিত হবে এই কার্নিভাল। ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। সেরার সেরা, সেরা ভাবনা, সেরা পরিবেশ বান্ধব, ও বিশেষ পুরস্কার মিলিয়ে মোট চারটি বিভাগে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কলকাতার বিভিন্ন পুজো কমিটিগুলো তিনটে করে ট্যাবলো নিয়ে যেতে পারবে এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। পুজো কমিটিগুলো রেড রোডে এন্ট্রি করা হবে সকাল ১১ টা থেকে দুপুর বারোটার মধ্যে। পাশাপাশি আরও জানা গেছে, কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় জেলায় এ কার্নিভাল অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে এবারের দুর্গাপুজোর কার্নিভাল খুব ভালোভাবেই সম্পন্ন হবে বলে আশাবাদী প্রশাসন।

About Post Author