Home » কাঁথি থানায় হাজিরা সৌমেন্দু অধিকারীর

কাঁথি থানায় হাজিরা সৌমেন্দু অধিকারীর

সময় কলকাতা ডেস্কঃ অবশেষে দীর্ঘ টালবাহানার পর কাঁথি থানায় হাজিরা দিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। শুক্রবার সকাল ১০ টা নাগাদ কাঁথি থানায় এসে হাজিরা দেন দিব্যেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। এদিন সৌমেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই রক্ষাকবচ পেয়েছেন সৌমেন্দু অধিকারী। পুলিশ তদন্ত করতে পারবে তবে এই মুহূর্তে তাকে গ্রেফতার করতে পারবে না পুলিশ এ নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের।

প্রসঙ্গত, কাথি পুরসভার দুবারের পুর প্রধান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। পুর প্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একাধিক মামলা দায়ের হওয়ার পরে তদন্ত শুরু করে কাঁথি থানার পুলিশ। কাঁথি পুরসভার শ্মশানের স্টল দুর্নীতি মামলা, সারদা দুর্নীতি মামলা, ত্রিপল চুরি মামলা সহ একাধিক মামলার তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। গত ১১ অগস্ট কলকাতা হাইকোর্টের একটি অন্তবর্তীকালীন নির্দেশে রক্ষাকবচ পান সৌমেন্দু। এর মধ্যেই কাঁথি থানার পুলিশ তাঁকে ডেকে পাঠান।  ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু। বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে ফের রক্ষাকবচ দেন। আদালতের তরফে জানানো হয় দশমীর পর তাঁকে ফের তদন্তকারীরা ডাকতে পারবেন। তারপর আজ কাঁথি থানায় হাজিরা দিলেন সৌমেন্দু অধিকারী।

About Post Author