সময় কলকাতা ডেস্কঃ গরুপাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। আসানসোলের সিবিআই বিশেষ আদালতে শুক্রবার এই চার্জশিট পেশ করে সিবিআই। গরুপাচার কাণ্ডে কেষ্টর গ্রেফতারির ৫৭ দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়েছে। ৩৫ পাতার চার্জশিটে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরুপাচারের টাকা লেনদেনের একাধিক তথ্য দেওয়া হয়েছে। এনামূলের সঙ্গে যে অনুব্রতর সরাসরি যোগ ছিল তা উল্লেখ করা হয়েছে চার্জশিটে। সেই সঙ্গে অনুব্রত একাধিক বেআইনি সম্পত্তির হদিশের যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। মোট ৫৩ টি জমির দলিলের উল্লেখ এবং ১৮ কোটি টাকা ফিক্সড ডিপোজিট এর উল্লেখ রয়েছে এই চার্জশিটে। এই মামলায় এটি চতুর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট। চার্জশিটে মোট ১২ জনের নাম রয়েছে। এই মামলায় প্রথম চার্জশিট জমা দেওয়া হয়েছিল গত বছরের ৬ই ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, ১১ আগস্ট গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তার কয়েকদিন পর ১৭ আগস্ট ফের তাঁর বাড়িতে যায় সিবিআই। অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই তাঁকে জেরা করতে যায় সিদ্ধান্ত সিবিআই। কিন্তু তখন সিবিআইকে সহযোগিতা করতে রাজি হননি সুকন্যা। অনুব্রত-কন্যাকে ফের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে সিবিআইয়ের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি