Home » কম বয়সী পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট এই ৩ অভিনেত্রী

কম বয়সী পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট এই ৩ অভিনেত্রী

সময় কলকাতা ডেস্কঃ বলিউডে এমন বেশ কয়েকটি জনপ্রিয় দম্পতি রয়েছেন যারা নিজেদের স্ত্রী চেয়ে বয়সে ছোট।তাঁরা প্রমাণ করেছেন যে বয়স শুধুমাত্র একটি সংখ্যা মাত্র। ভালোবেসে দুটো মানুষ একে অপরকে ভালবাসলে বয়স কোনও বাঁধা সৃষ্টি করতে পারে না। আসুন চিনে নেওয়া যাক বলিউডের এমন ৩ অভিনেত্রীকে।

মালাইকা অরোরা ও অর্জুন কাপুর
অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মালাইকা আরোরা বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। মালাইকা অর্জুনের থেকে প্রায় ১৫ বছরের বড়ো। তাঁদের সম্পর্ক নিয়ে অনেক ট্রোলিং এর মুখে পড়তে হয়েছে তাঁদের। কিন্তু তা সত্ত্বেও তাঁদের সম্পর্কে বিন্দুমাত্র চির ধরেনি।

সোহা আলী খান এবং কুনাল খেমু
সোশ্যাল মিডিয়ায় এই তারকা জুটি কম এক্টিভ থাকলেও ব্যাক্তিগত জীবনে তাঁদের দুজনের ভালোবাসা কিন্তু বেশ সক্রিয়। ২০০৯ সালে একটি সিনেমার শ্যুটিং এর সময়ই তাঁদের মধ্যে আলাপ হয়। তারপরই একে অপরের মধ্যে প্রেম হয়। যদিও কুনাল খেমুর থেকে সোহা আলী খান পাঁচ বছরের বড়। তবে, বয়স তাঁদের ভালোবাসায় কোন প্রভাব ফেলতে পারেনি।

সুস্মিতা সেন এবং রহমান সওয়াল
বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সুস্মিতা সেন। সুস্মিতার থেকে মডেল রহমান সওয়াল ১৫ বছরের ছোট। সুস্মিতা সেনের দুই মেয়েও রয়েছে। তাঁদের একজনের নাম রিনি ও অন্যজনের নাম আলিসা। অভিনেত্রী তাঁর পার্টনার তাঁর চেয়ে বয়সে ছোট হওয়া প্রসঙ্গে বলেন যে, তিনি রোমান্টিক মানুষদের বিশ্বাস করেন এবং পছন্দ করেন।

About Post Author