সময় কলকাতা ডেস্কঃ রাজ্য থেকে বিদায়বেলায় এসে উপস্থিত বর্ষা। কোথাও রোদ ঝলমলে আকাশ তো আবার কোথাও বৃষ্টি । দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশের কারণেই উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছে মৌসম ভবন।
পূর্বাভাস বলছে, বুধবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। সঙ্গে রয়েছে রোদের লুকোচুরি। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।
বুধবার ,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হুগলি, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলেই খবর।

অন্যদিকে, বুধবার সকাল থেকে ঘন কালো মেঘে ঢাকা আকাশ। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধির এবং দার্জিলিং, কালিম্পং-এ ধসের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টায় জলস্তর বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের নদীগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!