সময় কলকাতা ডেস্কঃ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যা সুপার সাইক্লোনের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। ১৮ থেকে ১৯ অক্টোবরের মধ্যে ভারতের একাধিক উপকুলবর্তী রাজ্যে সুপার সাইক্লোন সিত্রাং আঘাত হানতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
রাজ্য থেকে বিদায়বেলায় এসে উপস্থিত বর্ষা। কোথাও রোদ ঝলমলে আকাশ তো আবার কোথাও বৃষ্টি । দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। সঙ্গে রয়েছে রোদের লুকোচুরি। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।
বৃহস্পতিবার, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ের বাকি পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সবকটি জেলায়, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলেই খবর।

অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধির এবং দার্জিলিং, কালিম্পং-এ ধসের পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টায় জলস্তর বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের নদীগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!