সময় কলকাতা ডেস্কঃ এবার গরু পাচার মামলায় সিবিআই দপ্তরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আবদুল কেরিম খান। বুধবার নথি নিয়ে বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে তদন্তকারীরা। মঙ্গলবার কেরিম খানের বাড়িতে তল্লাশি ও অস্থায়ী ক্যাম্পে একদফা জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি।
এর আগেও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খানের নানুরের বাড়িতে যৌথ তল্লাশি চালিয়েছিল তদন্তকারীরা। আগস্ট মাসে কেরিমের বাড়িতে পাঁচ ঘণ্টা তল্লাশি চালিয়ে নানা নথি সংগ্রহ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর মঙ্গলবার শান্তিনিকেতনের অস্থায়ী সিবিআই ক্যাম্পে কেরিমকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা। গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেপ্তারের পর এই প্রথমবার কেরিমকে জেরা করল তদন্তকারীরা। এরপর বুধবার সকালে প্রয়োজনীয় নথি নিয়ে কলকাতার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন তিনি।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। এবার অনুব্রতর প্রিয় শিষ্য কেরিম খানকে জিজ্ঞাসাবাদ করে গরু পাচার মামলায় কিনারা করতে চাইছে তদন্তকারীরা।


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু