সময় কলকাতা ডেস্কঃ দুদিন কেটে গিয়েছে । চাকরির দাবিতে সল্টলেকের এপিসি ভবনের সামনে লড়ছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। আন্দোলনের জেরে অফিসে ঢুকতে পারছেন না কোন কর্মী। পর্ষদের অভিযোগ, ফলে কোনও কাজ শুরু করা যাচ্ছে না। পাশাপাশি বোর্ডের কর্মীদের নিরাপত্তা দেওয়ার আবেদনও করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। দ্রুত শুনানির দাবি জানিয়েছে পর্ষদ। পর্ষদের আর্জি খারিজ করেছেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় । তাঁর প্রশ্ন, “এত দ্রত শুনানির কী আছে? এতদিন আন্দোলন চলছে, আর এক দিন চললে এমন কী অসুবিধা হবে?” আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার হতে পারে মামলার শুনানি। মামলা দায়ের প্রক্রিয়া শেষের নির্দেশ দেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। ইতিমধ্যেই এই গ্রেপ্তার হয়েছেন পার্থ-মানিক-সুবীরেশ-কল্যাণময়রা। চাকরিপ্রার্থীদের বিক্ষোভে জেরবার রাজ্য সরকার।মঙ্গলবারও সকালেও জারি বিক্ষোভ। রাতভর সল্টলেকে এপিসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভের পর আমরণ অনশন শুরু করলেন চাকরিপ্রার্থীরা। অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। ১০ জনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, অবস্থান না তুললে বলপ্রয়োগ করা হবে। তবুও বদলায়নি পরিস্থিতি।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল স্পষ্ট জানিয়ে দেন, “১৬ হাজার ১০১ জন প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণ রয়েছেন। আন্দোলনকারীরা দু’বার ইন্টারভিউ দিয়েও প্যানেলভুক্ত হননি। তাঁদের নিয়োগ দিতে হবে ২০১৬ সালের আইন অমান্য করতে হবে। পর্ষদ নিয়ম ভাঙবে না।২০১৪ সালের টেট উত্তীর্ণদের নিয়োগের দাবি আইনসম্মত নয়।”


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু