সময় কলকাতা ডেস্কঃ আজ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিন।
বুধবার শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালিতে বিজয়া সম্মিলনীতে সামিল হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসন সূত্রের খবর, বিজয়া সম্মিলনীতে উত্তরবঙ্গের ৫৭৪৭টি দুর্গাপুজো কমিটির প্রতিনিধিরা থাকবেন। ভাওয়াইয়া ও বাউলগান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিজয়া সম্মিলনীর মঞ্চে। বড় স্ক্রিনে দেখানো হবে কলকাতা ও বিভিন্ন জেলার কার্নিভালের ভিডিও। ওই অনুষ্ঠানের জেরে শহরের একাংশে যানজট বাড়বে বলেই আশঙ্কা বিভিন্ন মহলের।
গোটা অনুষ্ঠান সুষ্ঠু মতো করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিস ও প্রশাসন। মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী নিয়ে সেজে উঠেছে শিলিগুড়ি। ইতিমধ্যে শহরের বিভিন্ন প্রান্তে মুখ্যমন্ত্রীর ছবি সহ ব্যানারে শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে। শহরের রাস্তা আলোয় মোড়া হয়েছে। পাশাপাশি ওই অনুষ্ঠানের জন্য কাওয়াখালি মাঠে তিনটি মঞ্চ গড়া হয়েছে। পুলিস ও প্রশাসনের আধিকারিকরা দফায় দফায় এলাকা পরিদর্শন করেছেন। অনুষ্ঠানস্থলে থাকবে বিশাল মাপের এলইডি স্ক্রিন। তাতে কলকাতার রেড রোড সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দুর্গাপুজো কার্নিভালের ভিডিও দেখানো হবে। পাশাপাশি মঞ্চে ভাওয়াইয়া ও বাউল সঙ্গীত পরিবেশন করবে শিলিগুড়ির একটি সাংস্কৃতিক দল। এই বিজয়া সম্মিলনীতে রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। এই সম্মেলনে উত্তরবঙ্গের শিল্প মহলের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

২০ তারিখ বৃহস্পতিবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু