সময় কলকাতা ডেস্ক: বাড়িতে বানান মাছের অন্য রকম রেসিপি। অন্যরকমভাবে বানান অসাধারণ দই মেথি কাতলা।
উপকরণ
কাতলা মাছ
নুন, চিনি স্বাদ মত
মেথি ২ টেবিল চামচ
মৌরি ১ টেবিল চামচ
শুকনো লঙ্কা
তেজপাতা
হলুদ
লঙ্কাগুঁড়ো
কাঁচালঙ্কা
পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ
টমেটো বাটা ২ টেবিল চামচ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ৪ টেবিল চামচ
ক্যাপসিকাম কুচি করে কাটা ১ টেবিল চামচ
সরষের তেল পরিমাণমতো
টক দই ১ কাপ
ধনেপাতা কুচি
পদ্ধতি
প্রথমে মাছের টুকরোগুলো কিনুন। হলুদ মাখিয়ে ভালো করে হালকা তেলে ভেজে নিন। এরপর কড়াইতে সরষের তেল গরম করে মেথি, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম কুচি দিয়ে খুব ভালো করে গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দিতে হবে। মশলা বেশ ভাজা ভাজা হয়ে গেলে টক দই দিয়ে দিতে হবে। এরপর ভেজে রাখা মাছের টুকরা দিয়ে দিতে হবে ১৫ থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তবে তার আগে উষ্ণ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিন। ঢাকা খুলে মাখা মাখা হয়ে গেলে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মেথি দই কাতলা।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার