Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্কঃ আজ কালীপুজো। তার আগেই ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল সহ পরবর্তী তিন দিন আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে, সেই প্রসঙ্গে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও এর প্রভাবে হালকা থেকে মাঝারি এবং বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।

পূর্বাভাস বলছে, সোমবার মেঘলা থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭২ শতাংশ। রবিবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে ঝিরঝিরে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই নামবে। অনেক জায়গাতেই রাতের তাপমাত্রা নেমেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের মত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। কোন কোন প্রান্তে ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

 

অন্যদিকে,  উত্তরবঙ্গেও ভারী দুর্যোগের কোনরকম সম্ভাবনা নেই। আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। হিমালয় পাদদেশের জেলাগুলিতেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

দীপাবলি উৎসবের মাঝে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। বাংলার প্রায় দোড়গোড়ায় ঘূর্ণিঝড় সিতরাং। এই মুহুর্তে ঘূর্ণিঝড় সিত্রাং মধ্য বঙ্গোপসাগরে রয়েছে। সোমবার তা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শক্তিশালী ঘূর্ণিঝড় মঙ্গলবার সকালে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোনা আইল্যান্ড ও সন্দীপের মাঝে ল্যান্ডফল করতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।

About Post Author