সময় কলকাতা ডেস্কঃ দীপাবলির আনন্দে মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রথমবার মহা ধুমধামে প্রদীপ জ্বালিয়ে হোয়াইট হাউজে পালিত হল আলোর উৎসব। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনও।
সোমবার দিওয়ালি উপলক্ষে সেজে উঠেছিল আমেরিকার হোয়াইট হাউজ। হাউজের প্রতিটি কোনায় কোনায় জ্বালানো হয় প্রদীপ। এই প্রদীপ জ্বালান ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এদিনের হোয়াইট হাউজের এই দিওয়ালি পার্টিতে ২০০ জন ভারতীয়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতীয় খাবারেরও আয়োজন করা হয়েছিল। এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। হোয়াইট হাউজের দিওয়ালির সন্ধ্যা সেতারবাদক ঋষভ শর্মার সুরে মুখরিত হয়ে ওঠে। এদিন ভারতীয় পোশাকেই দেখা যায় অতিথিদের। অনুষ্ঠানে ছিল।
উল্লেখ্য,কিছুদিন আগেই নিউ ইয়র্ক প্রশাসনের তরফে জানানো হয়েছিল দিওয়ালি উপলক্ষে সমস্ত শিক্ষা প্রাঙ্গণগুলিকে ছুটি দেওয়া হবে। আগামী বছর থেকেই এই নিয়ম কার্যকর হবে বলেই জানা গিয়েছে।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র