Home » ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে এই মাছ খান

ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে এই মাছ খান

সময় কলকাতা ডেস্কঃ রক্তে ইউরিক অ্যাসিড বাড়ার কারণে মারাত্মক সমস্যা হতে পারে। গাঁটে গাঁটে ব্যথা, কিডনির সমস্যা, হার্টের সমস্যার মতো নানারকম জটিলতা দেখা দিতে পারে শরীরে। গাউট হলে শরীরের জয়েন্ট জমে ইউরিক অ্যাসিড। সেক্ষেত্রে জয়েন্টে খুবই ব্যথা হয়।এক্ষেত্রে আপনি এমন কিছু খাবার খেতে পারেন,যা ইউরিক অ্যাসিডের সমস্যা কমিয়ে দিতে পারে। এই তালিকায় রয়েছে-

চিকেন

ইউরিক অ্যাসিড থাকলে আপনি রেডমিট খেতে পারবেন না। কারণ রেডমিটে পিউরিন বেশি থাকে। তবে চিকেন খেলে গাউট বা ইউরিক অ্যাসিড বাড়ে না। সেক্ষেত্রে শরীরের প্রোটিনের চাহিদাও মেটে। তাই গাউট কমাতে চাইলে আপনি চিকেন খান।

ছোট মাছ

ছোট মাছ ইউরিক অ্যাসিড থাকলে আপনাকে অবশ্যই ছোট মাছ খেতে হবে। কারণ ছোটমাছ খেলে শরীরে বেশি ফ্যাট পৌঁছয় না। আর এতে ভালো পরিমাণে প্রোটিনও থাকে।

ডিম

ডিমে রয়েছে প্রোটিন। ডিমের প্রোটিন শরীরে সহজেই গ্রহণ করে। তাই ডিমের সাদা আপনাকে খেতেই হবে। তবে ১টার বেশি ডিম খাবেন না। কারণ ১টার বেশি খেলে শরীরে জমতে পারে কোলেস্টেরল।

ফল

ইউরিক অ্যাসিডের রোগীদের জন্য ফল ভালো। ফলের মধ্যে থাকে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। তাই ফল গাউটের সমস্যা কমিয়ে দিতে পারে। এক্ষেত্রে ডাবের জলও খুব ভালো হতে পারে।

About Post Author