Home » ফের তাপস মণ্ডলকে তলব ইডির

ফের তাপস মণ্ডলকে তলব ইডির

সময় কলকাতা ডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সূত্রের খবর, আগামী ২ নভেম্বর তাঁকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। নিয়ে তৃতীয়বার তলব করা হল তাঁকে। সূত্রের খরব, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপসের থেকে এবার ডিএলএড-এ কতগুলি রেজিস্ট্রেশন হয়েছে তার নথি চাওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার আদালতে ইডি জানায়, বাংলার প্রায় ৬০০টি ডিএলএড কলেজে অফলাইন ভর্তি করিয়ে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। পাশাপাশি, ডিএলএড কলেজগুলিতে অনলাইন ভর্তির সময়সীমা পেরিয়ে যাওয়ার পর অফলাইন রেজিস্ট্রেশন করিয়ে ভর্তি করা হয়েছিল হাজার হাজার ছেলেমেয়েকে। তাঁদের থেকে ভর্তির জন্য মাথাপিছু নেওয়া হয়েছিল অতিরিক্ত পাঁচ হাজার টাকা। সেই টাকা পৌঁছে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিকের কাছে। এবার এই বিষয়েই আরও তথ্য সংগ্রহের জন্যই ডাকা হল তাপসকে।

About Post Author