সময় কলকাতা ডেস্ক: গরু পাচার মামলায় বৃহস্পতিবার দিল্লিতে ইডি দফতরে হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত-তনয়া সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি। উল্লেখ্য, গরু পাচার মামলার তদন্তে নেমে একের পর এক তথ্য হাতে এসেছে ইডির। পেশায় একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়েও, ২০১৫ সালের পর থেকে তাঁর সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়ার বিষয়টিতে অবাক হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এই সব সম্পত্তি ও টাকার উৎস কী? তা জানতেই একযোগে তদন্তে নামে সিবিআই ও ইডি। এর আগে সম্পত্তির নথি চেয়ে সুকন্যাকে ডেকে পাঠায় সিবিআই। কিন্তু সেই ডাকে সাড়া দেননি তিনি। বৃহস্পতিবার ইডি ডেকেছিল একই কারণে।
প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তার কয়েকদিন পর ১৭ আগস্ট ফের তাঁর বাড়িতে যায় সিবিআই। অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । আয় বৃদ্ধি নিয়ে সিবিআই নথি চেয়ে পাঠিয়েছে। এই ব্যাপারে সুকন্যাকে জিজ্ঞাসাবাদও করতে চায় সিবিআই।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের