সময় কলকাতা ডেস্ক: ভাইফোঁটা উপলক্ষে ভাইদের জন্য স্পেশাল মটন রেধে ফেলুন আপনার বাড়িতেই।
উপকরণ
১ কেজি পাঁঠার মাংস
আদা বাটা
রসুন বাটা
পেঁয়াজ কুচি
দারুচিনি
এলাচ
লবঙ্গ
লেবুর রস
কাঁচালঙ্কা কুচি
স্বাদমতো নুন
পেঁপের পেস্ট
পরিমাণমতো তেল কিংবা ঘি
দারুচিনি, এলাচ, লবঙ্গ
পদ্ধতি
প্রথমে মাংসটা পরিষ্কার করে নিয়ে তাতে পেঁপে বাটা ও নুন দিয়ে দু’ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। তারপর কড়াইতে ঘি গরম করে তার মধ্যে কালো জিরে, গোটা গরম মশলা ফোরন দিতে হবে। গোটা গরম মসলার গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। মশলাটি অর্ধেক কষা হওয়ার পর তার মধ্যে অর্ধেক পিঁয়াজ কুচি দিয়ে সেটি বাদামি করে ভেজে নিন। পেঁয়াজটি বাদামি রং হয়ে আসলে তার মধ্যে ম্যারিনেট করা মাংস টুকরোগুলো দিয়ে আঁচ কমিয়ে কষতে থাকুন।
মাংস কষা থেকে তেল বেরিয়ে এলে বাকি পেঁয়াজের টুকরো এবং লঙ্কা কুচি দিয়ে মাংসটিকে আবারও আঁচ কমিয়ে ঢেকে রাখুন। মাংস সিদ্ধ হয়ে আসলে তাতে লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন মটন মহারানী।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার