সময় কলকাতা ডেস্ক: বাঙালির রান্নাঘরে থাকে, নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার। আজ বানিয়ে ফেলতে পারেন ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল।
উপকরণ:
৪ পিস রুই মাছ, স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কালোজিরা, টমেটো, আলু, ফুলকপি, আদা বাটা, তেল, কুচনো ধনে পাতা, চিনি
পদ্ধতি
প্রথমে সমস্ত উপকরণ নিয়ে নিন। এবার কড়াই এর মধ্যে তেল গরম করে নুন, হলুদ মাখিয়ে মাছ একটু লাল লাল করে ভেজে নিন। তারপর সেই তেল এর মধ্যে কালোজিরা ফোড়ন দিয়ে দিন এখন আলু আর কপি সেই তেলে দিয়ে ভাজা করে নিন।

কপি, আর আলু ভাজা হয়ে গেলে তারমধ্যে কুচনো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করুন। তারপর তারমধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা সব কিছু দিয়ে দিন। ভালোভাবে কষিয়ে নিন তারপর অল্প করে জল দিয়ে ঢেকে দিন। তারপর তারমধ্যে ভাজা মাছ গুলো দিয়ে দিন। একটু সিদ্ধ করে নিন তাহলেই তৈরি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। গরম গরম ভাত এর সাথে পরিবেশন করুন এবার।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার