Home » ফের আদালতে পেশ অনুব্রতকে

ফের আদালতে পেশ অনুব্রতকে

সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলায় শনিবার ফের আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে । এদিন তাঁকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে। বর্তমানে আসানসোলের জেলে রয়েছেন তিনি। পুজোর আগে ২১ সেপ্টেম্বর অনুব্রতর জামিনের আর্জি জানান তাঁর আইনজীবীরা। অনুব্রতর জামিনের বিরোধিতা করে সিবিআই। এরপরই জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। এর আগেও অনুব্রতর অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানায় তার আইনজীবী। কিন্তু তা খারিজ হয়ে যায়। দুর্গা পুজো, কালীপুজো ও ভাইফোঁটা জেলের মধ্যেই কেটেছে অনুব্রতর।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তার কয়েকদিন পর ১৭ আগস্ট ফের তাঁর বাড়িতে যায় সিবিআই। অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই তাঁকে জেরা করতে যায় সিদ্ধান্ত সিবিআই। এদিকে অনুব্রত-কন্যাকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই।

সিবিআইয়ের পর এবার অনুব্রত কন্যাকে দিল্লিতে তলব ইডি-র। ইডি সূত্রে খবর,আগামী ২ নভেম্বর অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে ইডির দিল্লির হেড কোয়ার্টারে তলব করা হয়েছে। একইসঙ্গে ২ নভেম্বর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের চার্টাড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি।

About Post Author