সময় কলকাতা ডেস্ক: কিন্তু বাড়িতে অতিথি এলেই সুস্বাদু স্ন্যাকস তো বানাতেই হবে। তাই সন্ধ্যায় চপ, তেলেভাজা নয়, চায়ের সঙ্গে থাকুক কিছু পুষ্টিকর স্ন্যাকস। ওজন ঝরাতে অনেকেই সকালের খাবারে ওট্স খান। কেউ ভালবেসে খান, কেউ আবার বাধ্য হয়ে। ওট্সের নিজস্ব কোনও স্বাদ হয় না। তবে চাইলে ওট্স দিয়েই বানিয়ে ফেলতে পারেন মুখরোচক খাবার।

উপকরণ
ওটস
মাশরুম
কাঁচালঙ্কা
কয়েক কোয়া রসুন
সামান্য দুধ
নুন
গোলমরিচ গুঁড়ো
পরিমান মতো তেল

পদ্ধতি
মাশরুম, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন সামান্য দুধ দিয়ে মিক্সিতে বেটে নিন। এ বার কড়াইতে সামান্য তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও রসুন কুচি হালকা করে ভেজে নিন। তারপর মাশরুমের মিশ্রণটি দিয়ে ভাল করে নাড়াচড়া করুন। নুন এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে নিন। এ বার ওট্স দিয়ে মিশিয়ে নিন। প্রয়োজনে সামান্য দুধ আরও দিতে পারেন। ওটস সেদ্ধ হয়ে গেলে মিশ্রণটি শুকিয়ে নিন। গ্যাসের আঁচ বন্ধ করে ঠান্ডা করে নিন। এ বার মিশ্রণটি দিয়ে কাটলেট গড়ে নিন। কাটলেটগুলির গায়ে ওটস মাখিয়ে অল্প তেলে বেজে নিন। মেয়োনিজের সঙ্গে পরিবেশন করুন মুচমুচে কাটলেট।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার