সময় কলকাতা ডেস্কঃ দৈনিক করোনা সংক্রমণের পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। পজিটিভিটি রেটও কমেছে। সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক নয় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১৯০ জন। এর ফলে দেশে মোট কোভিড সংক্রমিতের সংখ্যা হল ৪ কোটি ৪৬ লক্ষ ৫৪ হাজার ৬৩৮ জন। গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১৬ হাজার ২৪৩ জন। গতকাল যা ছিল ১৭ হাজার ৬১৮। সক্রিয় রোগী কমেছে ১ হাজরা ৩৭৫। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.০৪ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে এখনও অবধি কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ৫ লক্ষ ৩০ হাজার ৪৫২ জন। গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের মৃত্য হয়েছে করোনা ভাইরাস সংক্রান্ত কারণে।
দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৬২ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।

করোনার নতুন স্ট্রেন নিয়েও চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তের তালিকায় রয়েছে ভারতের একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গেও মিলেছে আক্রান্তের হদিশ। মহারাষ্ট্রে এই মারণ ভাইরাসের হদিশ মিলেছে বলে সূত্রের দাবি। এই ওমিক্রন ব্যাপক আকারে ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর