Home » খনি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেনকে তলব ইডি-র

খনি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেনকে তলব ইডি-র

সময় কলকাতা ডেস্কঃ ঝাড়খণ্ডের খনি কেলেঙ্কারির তদন্তে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে বৃহস্পতিবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তাঁকে ইডির রাঁচির অফিসে যেতে বলা হয়েছে।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে পাঠানো নোটিসের কপি রাজ্য পুলিশের ডিজিকে পাঠিয়ে বলা হয়েছে ইডি অফিসের নিরাপত্তা জোরদার করতে। চলতি বছরের জুলাই মাসেই এই দুর্নীতি মামলায় হেমন্ত সোরেনের আপ্তসহায়ক পঙ্কজ মিশ্রকে গ্রেফতার করেছে ইডি। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১১ কোটি ৮৮ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি পঙ্কজ মিশ্রর বাড়ি থেকে উদ্ধার হয় নগদ আরও ৫ কোটি ৩৪ লাখ টাকা।

প্রসঙ্গত, বেআইনি খনি ও আর্থিক তছরুপ মামলায় নাম জড়ায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। নিয়ম ভেঙে নিজের নামে খনির লিজ নেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল বিজেপি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক। যার কারণে মুখ্যমন্ত্রীর পদও খোয়াতে বসেছিলেন হেমন্ত সোরেন। যদিও শেষ পর্যন্ত আস্থা ভোটে তিনি জয়ী হন।

About Post Author