সময় কলকাতা ডেস্কঃ বিশালাকার অজগর ধরতে হুলুস্থুল কাণ্ড কোচবিহারে। গত কয়েকদিন ধরেই অজগর সাপটির দেখা মিলছিল এলাকায়। এই নিয়ে আতঙ্কের মধ্যেই ছিলেন স্থানীয়রা। অবশেষে বনকর্মীরা সাপটিকে এলাকার একটি জলাশয় থেকে উদ্ধার করায় স্বস্তি ফেরে গ্রামে।
কোচবিহার ১ ব্লকের চান্দামারির রাজপুর গ্রামের একটি জলাশয় থেকে উদ্ধার হয় ১৫ ফুট লম্বা একটি বৃহদাকার অজগর। অজগরটিকে দেখতে উপচে পড়ল গ্রামবাসীদের ভিড়। গত তিনদিন ধরেই চান্দামারি গ্রাম পঞ্চায়েতের রাজপুর গ্রামের ভিতর একটি জঙ্গলে বড় অজগর সাপের অস্তিত্ব টের পান গ্রামবাসীরা। ঘন বসতিপূর্ণ এলাকায় অজগর এল কী করে এই নিয়ে চাঞ্চল্য ছড়ায়। গৃহস্থের হাঁস, মুরগি ইত্যাদি খেয়ে ফেলতে পারে অজগরটি এই আতঙ্কে খবর দেওয়া হয় বনদপ্তরে। কিন্তু ঘন জঙ্গল ও কচুরিপানায় ভরা বড় জলাশয়ের কারনে সাপটি প্রথমে ধরতে ব্যর্থ হন উদ্ধারকারীরা ।
স্থানীয় বাসিন্দা সাবেদুল হোসেন বলেন, ‘রবিবার রাতে বাইকে চেপে বাড়ি ফেরার সময় রাস্তার উপড় নজরে পড়ে দানব আকৃতির সাপটির। চিৎকারে কয়েক জন জড়ো হলে সাপটি জঙ্গলে আশ্রয় নেয়। সোমবার সকালে বনকর্মীরা ঘটনাস্থলে এসে আর খুঁজে পায়নি সাপটিকে। ফের অজরগরটিকে কয়েকজন গ্রামবাসী একটি জলাশয়ের পাশে দেখতে পান। এদিন ফের খবর দেওয়া হয় বন দপ্তরে। বনকর্মীরা স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় জলাশয়ে জাল ফেলে অজগরটিকে উদ্ধার করেন।’

গ্রামবাসীরা জানান, প্রায় ১৫ ফুট লম্বা ছিল অজগরটি। আর অজগর উদ্ধার পর্ব দেখতে ভিড় উপচে পড়ে রাজপুর গ্রামে। কিন্তু কী ভাবে ওই এলাকায় এল অজগরটি? বনদপ্তর সূত্রে জানা গেছে, ধরলা নদী হয়ে বর্ষার সময় সাপটি গ্রামের জঙ্গল ও জলাশয়ে আশ্রয় নেয়। অজগরটিকে প্রাথমিক শুশ্রুষার পর সংরক্ষিত বনাঞ্চলে ছাড়া হবে।’


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান