Home » নিম্নমুখী করোনা গ্রাফ

নিম্নমুখী করোনা গ্রাফ

সময় কলকাতা ডেস্কঃ ধীরে ধীরে সুস্থ হচ্ছে পৃথিবী। দৈনিক সংক্রমনের সংখ্য ও মৃত্যুর সংখ্যা নিম্নমুখী। পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। সব মিলিয়ে পরিস্থিতি সার্বিক ভাবে স্বস্তিদায়ক।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৩৭ জন। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪৬ লক্ষ ৬১ হাজার ৫১৬ জন। আক্রান্তের পাশাপাশি কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে পজিটিভ কেস ১৪ হাজার ৫১৫। ভারতে গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৫০৯ জনের। বাড়ছে সুস্থতার হার।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৬৯ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পাশাপাশি মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

About Post Author