সময় কলকাতা ডেস্ক: ভাঙ্গিপুরাপ্পু বেংকাট সাই লক্ষ্মণ সংক্ষেপে ভিভিএস লক্ষ্মণ। তিনি আসতেই ভারতের ক্রিকেটের উপরে কালো ছায়া যেন কিছুক্ষণের জন্য সরে গেল। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ৮ টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৬টিতে পরাস্ত হয়ে গম্ভীরের ভারত যখন ধুঁকছে তখন যেন তাজা হওয়া বয়ে আনলেন ভিভিএস লক্ষ্মণ। জিম্বাবুয়ের যতই দুর্বল প্রতিপক্ষ হোক না কেন, ভগ্ন মনোরথ ভারতের টিম স্পিরিট আবার ঊর্ধ্বমুখী লক্ষ্মণ যুগে। অনেকেই প্রশ্ন তুলছেন জিম্বাবুয়ে যদি সহজ প্রতিপক্ষ হয় তাহলে আয়ারল্যান্ড এমন কত শক্তিধর দুর্ধর্ষ প্রতিপক্ষ ছিল যেখানে প্রায় পূর্ণ শক্তির টি-টোয়েন্টি দলকে পেয়েও ব্যর্থ গম্ভীর? জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ভারত জিতল ১২৯ রানে। ম্যাচের সেরা ইসান কিষান করলেন ৮১ রান । ব্যাট হাতে সুবিধা না করতে পারলেও বল হাতে তিনটি উইকেট তুলে অভিষেক শর্মা। লক্ষ্মণ যুগে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের ভারত জিতল পরপর দুটি টি-টোয়েন্টি ম্যাচে।।
কোচ হিসেবে লক্ষ্মণ কি সুলক্ষণ বয়ে আনছেন?
Oplus_131072


More Stories
আজ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি দিয়ে শুরু ডুরান্ড,এগিয়ে কে, দেখবেন কোথায়?
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের