সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাই : গেলেন ধর্মেন্দ্র, এলেন প্রহ্লাদ। ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ ভেঙ্কটেশ জোশী।NEET-UG ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এবং দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের জেরে, ২৫ জুলাই ২০২৬ তারিখে পূর্বতন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তাঁর ইস্তফা গ্রহণের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন। এ এই প্রহ্লাদ জোশী? আতশ কাচের তলায় থাকা শিক্ষামন্ত্রীর সামনে প্রধান চ্যালেঞ্জ কী?
এক নজরে দেখে নেওয়া যাক প্রহ্লাদ জোশী ও তাঁর বর্তমান দায়িত্বসমূহ। তিনি বর্তমানে কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন। এর পাশাপাশি তিনি এখন থেকে দেশের শিক্ষা ব্যবস্থাও পরিচালনা করবেন।
তিনি কর্ণাটকের ধারওয়াড় লোকসভা কেন্দ্র থেকে টানা পাঁচবারের নির্বাচিত সাংসদ এবং বিজেপির একজন অত্যন্ত বিশ্বস্ত ও দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত। তিনি ১৯৮৩ সালে কর্ণাটক বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে (Humanities) স্নাতক (B.A) ডিগ্রি লাভ করেন। দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রধান লক্ষ্য হলো বিতর্কিত ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) উপর শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনা এবং ভারতের পরীক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করা। সামনে চ্যালেঞ্জ খুব সহজ নয়, পথ ও মসৃন নয়। নিশ্চিতভাবেই আগামী দিনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে তিনি থাকবেন দেশবাসীর আতশ কাচের তলায় ।।
আরও পড়ুন :বারাসাতে প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে বিজেপি সমর্থকদের হামলা ও ভাঙচুর


More Stories
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা
শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার