সময় কলকাতা ডেস্ক: নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসব শুরু হচ্ছে আজ। আর ১০ তারিখে শান্তিপুরে রয়েছে ভাঙা রাস। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর নদিয়া সফর। যদিও মুখ্যমন্ত্রী রাস উৎসবে যোগদান করবেন কিনা,সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

জানা গিয়েছে, ৮ নভেম্বর অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী নদিয়া যাবেন। ৯ নভেম্বর,বুধবার কৃষ্ণনগর গাবতলা ময়দানে একটি সভা করার কথা রয়েছে তাঁর। এরপর ১০ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার রানাঘাট ছাতিমতলা ময়দানে প্রশাসনিক সভা করবেন তিনি। এদিনের এই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বার্তা রাখতে পারেন বলেই সূত্রের খবর।
এখন পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তার আগেই তিনদিনের ঠাসা কর্মসূচীতে নদিয়া সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনিক সভা করবেন তিনি। এর পাশাপাশি রানাঘাট ও কৃষ্ণনগরে দুটি কর্মী সভা করার কথাও রয়েছে তাঁর। তিনদিনের এই সফরে মুখ্যমন্ত্রীর ঢালাও কর্মসূচি রয়েছে বলেই জানা গিয়েছে।
এ প্রসঙ্গে কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি তথা নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্লোল খাঁ বলেন, ‘আপাতত ৮ নভেম্বর মুখ্যমন্ত্রীর আসার কথা নদিয়ায়। ৯ নভেম্বর কৃষ্ণনগর গাবতলা ময়দানে প্রকাশ্য জনসভা করার কথা। সেদিনই নবদ্বীপে রাসযাত্রার বিসর্জন রয়েছে। সেখানে যাবে কিনা এখনও ঠিক নেই। পরদিন অর্থাৎ ১০ নভেম্বর রানাঘাট ছাতিমতলা ময়দানে প্রশাসনিক সভা করার কথা রয়েছে।’

সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। আসন্ন এই পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য মতুয়া ভোট। গত বিধানসভা নির্বাচনে মতুয়াদের বড় একটা অংশের ভোটই চলে গিয়েছে বিজেপির কাছে। কার্যত সেই কারণে এবার মতুয়াদের ফের তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে আনতেই রাসের অনুষ্ঠানে যোগ দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু