Home » বাচ্চাদের মন জিতুন ইতালিয়ান পাস্তা দিয়ে 

বাচ্চাদের মন জিতুন ইতালিয়ান পাস্তা দিয়ে 

সময় কলকাতা ডেস্ক: একঘেয়ে ঘরোয়া খাবার ভাল লাগছে না। মুখের স্বাদ বদলাতে চান। তা হলে খুব সহজেই বাড়িতে বসে বানিয়ে ফেলুন ইতালিয়ান পাস্তা।

উপকরণ

• ২৫০ গ্রাম পাস্তা

• ৪ টে কাঁচা লঙ্কা

• ১ টা গাজর-

• ১ কাপ দুধ

• ১ টা ক্যাপ্সিকাম

• ৩ চা চামচ ময়দা-

• ১০০ গ্রাম রিফাইন তেল

• ২ টো গোলমরিচ গুঁড়ো

• ১ চা চামচ চিলি ফ্লেক্স

• ১/২ চা চামচ অরিগ্যানো

• ৭৫ গ্রাম মাখন

• ৫০ গ্রাম চিজ

• স্বাদমতো লবণ

পদ্ধতি

প্রথমে কুকারে একটু রিফাইন তেল দিয়ে পাস্তা সেদ্ধ করে নিন।এরপর করাইতে ক্যাপ্সিকাম, গাজর,কাঁচা লঙ্কা ভেজে তুলে নিন।

পুনরায় রিফাইন তেল,মাখন দিয়ে গরম দুধ ও ময়দার মিশ্রণ টাকে ঢেলে ক্রমাগত নাড়িয়ে নাড়িয়ে হোয়াইট সস বানিয়ে নিন। এরপর সেদ্ধ করে রাখা পাস্তা ও ভেজে রাখা ক্যাপ্সিকাম,গাজর কাঁচা লঙ্কা দিয়ে ভাল করে নাড়িয়ে স্বাদমতো নুন, চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে নামিয়ে নিন।

About Post Author