সময় কলকাতা ডেস্ক: এলন মাস্কের টুইটার ব্লু’ নয়া নিয়ম চালু থেকেই তুঙ্গে বিতর্ক। আর সেই সঙ্গেই হঠাত্ই বেড়ে যায় ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা। এরপরে যিশু খ্রিস্টের নামে খোলা এক অ্যাকাউন্টের পাশেও দেখা যায় ব্লু টিক। যা নিয়ে শুরু হয় জোর বিতর্ক।বাড়তি উপার্জনের জন্য মাসে ৮ ডলার দিয়ে ব্লু টিক কেনার ঘোষণা করেছিলেন সংস্থার নতুন মালিক এলন মাস্ক। বাধ্য হয়ে টাকা দিয়ে এই ব্লু টিক কেনার নীতি বন্ধ করল টুইটার কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতে যান মাস্কও। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে, আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।৮ ডলার দিয়ে ব্লু টিক কেনার ঘোষণা করেছিলেন সংস্থার নতুন মালিক এলন মাস্ক।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক