Home » চাকরিপ্রার্থীদের আন্দোলনে উত্তাল কালীঘাট মেট্রো স্টেশন চত্বর

চাকরিপ্রার্থীদের আন্দোলনে উত্তাল কালীঘাট মেট্রো স্টেশন চত্বর

সময় কলকাতা ডেস্ক: চাকরিপ্রার্থীদের আন্দোলন অব্যাহত। বুধবার কালীঘাট মেট্রো স্টেশন সংলগ্ন রাস্তায় ব্যাপক আকার ধারন করে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে চলে ধস্তাধস্তি। চ্যাংদোলা করে রাস্তা থেকে সরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয় বিক্ষোভকারীদের। তারপরই পরিস্থিতি স্বাভাবিক হয়।

চাকরির দাবিতে বারবার কলকাতার রাজপথে আন্দোলনে নামছেন চাকরিপ্রার্থীরা। বুধবার পথে নেমে বিক্ষোভ দেখায় আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। বিক্ষোভকারীদের তুলতে গেলে ধ্বস্তাধস্তি হয়। জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ করা হয়। এক মহিলা আন্দোলনকারীর অভিযোগ , এক পুলিশ কর্মী চিমটি কেটেছে।

প্রসঙ্গত , এর আগে পুলিশের বিরুদ্ধে কামড়ে দেওয়ার অভিযোগ এসেছিল। সেই নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরালও হয়। সেখানে এক মহিলা আন্দোলনকারীকে জোর করে তুলে নেওয়ার ছবি দেখা যায়। যেতে না চাইলে ধ্বস্তাধস্তি হয়। তখন এক পুলিশকর্মীকে ওই মহিলা আন্দোলনকারীকে কামড়ে দিতে দেখা যায়। সেই রেশ কাটতে না কাটতেই পুলিশের বিরুদ্ধে এবার উঠে এর চিমটি কাটার অভিযোগ।

About Post Author