Home » ফের হাসপাতালে অনুব্রত 

ফের হাসপাতালে অনুব্রত 

সময় কলকাতা ডেস্ক: ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল। বুকে ব্যথা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হল অনুব্রত মণ্ডলকে। উল্লেখ্য, সায়গল হোসেনের নামে লটারির হদিস প্রসঙ্গে শনিবারই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। আর তার পরই রবিবার তাঁকে ফের ভর্তি করা হল আসানসোল জেলা হাসপাতালে।

প্রসঙ্গত,গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে যায় ইডির আধিকারিকরা।আসানসোলে এসে কেষ্টকে জিজ্ঞাসাবাদের পর তাকে দিল্লি নিয়ে যাওয়া হবে কিনা, তা নিয়ে শুরু হয় জল্পনা। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত।

উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই ইতিমধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। এরপর এই মামলায় ইডির নজরে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। তাদেরকেও জেরা করতে তলব করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর।

About Post Author