সময় কলকাতা ডেস্ক: বিপুল পরিমাণ কর্মী পদত্যাগের পর কোনভাবেই উদ্বিগ্ন নন বলে জানিয়েছিলেন টুইটারের নতুন মালিক। কিন্তু হঠাৎ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কোডিং জানা ব্যক্তির সন্ধানে এলন মাস্ক।

টুইটার প্রধান ইলন মাস্ক কর্মীদের ইমেল করে জানান, ‘সংস্থার মধ্যে এমন কোনও ব্যক্তি রয়েছেন, যিনি কোডিং জানেন। যদি কোডিং জানা কোনও ব্যক্তি থাকেন, সেক্ষেত্রে আজ দুপুর ২টা নাগাদ ১০ তলায় রিপোর্ট করুন।’ ইমেলে ইলন মাস্ক লেখেন, ‘আপনার কোড কমান্ডগুলো গত ছয় মাসে কী পেয়েছে, তা যেন ইমেলে জানানো হয়। এছাড়াও এই বিষয়ে ১০টি স্ক্রিনশট পাঠাতে হবে।’

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা