Home » কসৌরি মেথি দিয়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর পনির ভুরজি

কসৌরি মেথি দিয়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর পনির ভুরজি

সময় কলকাতা ডেস্ক: পনির খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার। তাই এটা দিয়ে মনের মতো নতুন কিছু পদ বানান। আজ দেওয়া হল ‘পনির ভুরজি’র রেসিপি।

উপকরণ

• ২৫০ গ্রাম পনির কোচানো

• ২৫০ গ্রাম পনির মাঝারি মাপে টুকরো করে কাটা

• ১ কাপ টমেটো কুচি

• দেড় কাপ পেঁয়াজ কুচি

• ১ কাপ কাজুবাদাম বাটা

• ১ কাপ ধনেপাতা কুচি

• ২ চামচ আদা বাটা

• ১ চামচ রসুন বাটা

• ২ চামচ কাঁচালঙ্কা কুচি

• লবঙ্গ, শাহি এলাচ

• সামান্য জয়িত্রী, তেজপাতা

• গোটা গোলমরিচ, সা জিরে

• জিরে গুঁড়ো

• শুকনো লঙ্কার গুঁড়ো

• কসৌরি মেথি

• লেবুর রস

• ঘি

• স্বাদ মত লবন

• সরষের তেল

পদ্ধতি

একটি প্যানে তেল গরম করে তাতে লবঙ্গ, এলাচ, তেজপাতা, জয়িত্রী, গোলমরিচ ফোড়ন দিন। এবার সামান্য আদা ও রসুন বাটা দিয়ে ভেজে নিন। তারপর কোচানো টমেটো, সামান্য লবন দিয়ে ভাল করে ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে ঠান্ডা করতে দিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে কাজুবাদাম বাটার সঙ্গে মিহি করে মিশিয়ে করে নিন।

অন্য একটি প্যানে সামান্য তেল গরম করে নিয়ে তাতে গোটা জিরে, রসুন বাটা, আদা বাটা, কাঁচালঙ্কা কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন। কসৌরি মেথি দিন। এরপর প্যানে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লবন ও টমেটো-কাজু পেস্ট দিয়ে নেড়ে নিন।

এবার কোচানো পনির ও টুকরো করে রাখা পনির দিয়ে দিন। সমস্ত উপকরণ নেড়ে নিয়ে প্যানে লেবুর রস, ধনেপাতা কুচি দিয়ে দিন। পরোটা বা রুটির সাথে পরিবেশন করুন কসৌরি মেথি দিয়ে তৈরী সুস্বাদু পনির ভুরজি।

About Post Author