Home » ত্বকের যত্নে দারুণ কাজ করবে কাঁচা দুধ 

ত্বকের যত্নে দারুণ কাজ করবে কাঁচা দুধ 

সময় কলকাতা ডেস্কঃ মুখের ত্বক হল শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। তবে অনেক কারণেই মুখের ত্বকের জেল্লা চলে যেতে পারে। এমনকি মুখে দেখা দিতে পারে দাগ ছোপও। যদিও বাজার চলতি কিছু ক্রিম দাগ তুলে দিতে পারে কথাটা সত্যি। কিন্তু দাগ তুলে দেওয়ার পাশাপাশি এই ক্রিমে থাকতে পারে বিভিন্ন রাসায়নিক পদার্থ। সেই রাসায়নিক পদার্থ ত্বকের দীর্ঘমেয়াদী ক্ষতিও করতে পারে।তাই প্রথম থেকেই থাকতে হবে সতর্ক। আপনাদের হাতের কাছেই রয়েছে কাঁচা দুধ। এই কাঁচা দুধ ত্বকের দাগ ছোপ তোলার পাশাপাশি বাড়িয়ে দিতে পারে আপনার জেল্লাও। দেখে নেওয়া যাক ঠিক কীভাবে এই সমস্যার সমাধান হবে

কলা ও দুধ

প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো কলা ও দুধ মিশিয়ে নিন।এরপর এই মিশ্রণকে মুখে মেখে নিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন।তারপর উষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিন।এই মিশ্রণ মুখের যাবতীয় ময়লা দূর করে,এমনকি দাগ ছোপ তুলতেও সাহায্য করে।

কাঁচা দুধের ম্যাসাজ

সবার প্রথমে একটি পাত্রে কাঁচা দুধ রাখুন।এরপর আলতো হাতে মুখে মেখে নিন।মুখে ১০-১৫ মিনি্ট রাখুন।এরপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন।এই অবস্থায় হালকা করে মুখে ম্যাসাজ করতে পারেন।কারণ এভাবে ম্যাসাজ করলে মুখে হাইড্রেট থাকে।ফেরে জেল্লা।

পেঁপে ও কাঁচা দুধ

একটি আধ পাকা পেঁপে জোগাড় করে তার কয়েকটি টুকরো নিন।এর সাথে নিয়ে নিন পরিমাণ মতন দুধ।এবার এই দুটিকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়ে মিশ্রণটি মুখ ও গলায় মাখুন।মিশ্রণটি শুকিয়ে এলে ধুয়ে নিন।এক্ষেত্রে দুধের পাশাপাশি পেঁপের মধ্যে থাকা প্রয়োজনীয় ভিটামিন ত্বকের সমস্যা দূর করে।ফিরে আসে লাবণ্য।

শসার সঙ্গে দুধ

একটি শসার রস করে সেটিকে দুধের সাথে মিশিয়ে মুখে মাখুন।কিছুক্ষন রাখার পর ধুয়ে নিন।এই মিশ্রন মুখে মাখলে ত্বকের মধ্যে থাকা নোংরা বেরিয়ে যায়।উপরের এই টিপস গুলো মেনে চললেই আপনার ত্বকে ফিরবে জেল্লা।তাই আজ থেকেই ব্যবহার করুন এই পদ্ধতি।

About Post Author