Home » মুখরোচক টক-ঝাল-মিষ্টি চালতার আচার

মুখরোচক টক-ঝাল-মিষ্টি চালতার আচার

সময় কলকাতা ডেস্ক: রুচিতে একঘেয়েমি চলে আসলে স্বাদ ফেরাতে আচারের কোন বিকল্প নেই। বিভিন্ন ধরনের আচারের মধ্যে মুখরোচক চালতার আচার বেশিরভাগ সবাই পছন্দ করেন।

উপকরণ

• চালতা- ১টি (বড়)

• রসুন- ২ কোয়া (কুচি)

• শুকনা লঙ্কা- ৫/৬টি

• পাঁচফোড়ন- ২ চা চামচ

• হলুদ- আধা চা চামচ

• সরিষার তেল- ১/৩ কাপ

• চিনি ও লবণ- স্বাদ মতো

পদ্ধতি

চালতার খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। জলে হলুদ ও লবণ মিশিয়ে চালতার টুকরা সেদ্ধ করুন। কড়াই থেকে নামিয়ে চালতা ছেঁকে জল থেকে আলাদা করুন। ঠাণ্ডা হলে চালতার টুকরা চেঁছে নিন। পাঁচফোড়ন ও শুকনো লঙ্কার ঞনশএকসঙ্গে গুঁড়া করুন। কড়াইতে তেল গরম হলে রসুন কুচি ও পাঁচফোড়ন – শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে ভাজুন।

সুগন্ধ বের হলে চেঁছে রাখা চালতার টুকরা দিয়ে নাড়তে থাকুন। আধা কাপ চালতা সেদ্ধ করা জল ও পরিমাণ মতো চিনি দিয়ে নাড়তে থাকুন। সামান্য লবণ দিন। চালতা নরম হয়ে আসলে নামিয়ে ঠাণ্ডা করতে দিন। ঠাণ্ডা হলে মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন চালতার আচার।

About Post Author