সময় কলকাতা ডেস্ক: মাস্কের বিভিন্ন সিদ্ধান্তে বিরক্ত হয়ে টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলছেন অনেকেই। তবে টুইটার অ্যাকাউন্ট মুছে ফেললে বিপদ হতে পারে বলে সতর্ক করেছেন একদল নিরাপত্তা বিশেষজ্ঞ। কারণ কোনো ব্যক্তি অ্যাকাউন্ট মুছে ফেললেই সেই অ্যাকাউন্টের ইউজার নেম অন্য যেকোনো ব্যক্তি ব্যবহার করতে পারবেন। প্রতারণার পরিমাণ বাড়বে। আর তাই টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলার বদলে সাময়িকভাবে নিষ্ক্রিয় রাখার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা