সময় কলকাতা ডেস্কঃ বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল ইসলামিক স্টেট সন্ত্রাসবাদী সংগঠনের প্রধান আবু আল হাসান আল হাসিমি আল কুরেশি যুদ্ধে নিহত হয়েছেন। সেই জল্পনার মাঝেই অবশেষে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তরফে স্বীকার করে নেওয়া হল সংগঠনের প্রধানের মৃত্যু সংবাদ। বুধবার আইসিসের মুখপাত্র এবং আইসিসের সংবাদ মাধ্যম “আল ফুরকান”-এর একটি অডিও বার্তায় জানানো হয়েছে”ঈশ্বরের শত্রুদের সঙ্গে লড়াই মৃত্যু হয়েছে আল হাসিমির”। আইসিসির মুখপাত্র আবু ওমর আল মুহাজের তার বক্তব্যে জানিয়েছেন ঈশ্বরের শত্রুদের সঙ্গে লড়াই করতে গিয়ে আল কুরেশির মৃত্যু হয়েছে। যদিও তার বক্তব্যে এটা পরিষ্কার হয়নি যে কোন শহরে লড়াইয়ে মৃত্যু হয়েছে এবং কাদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয়েছে।

আফগানিস্তান, সিরিয়াসহ মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে আইসিস তার জাল বিস্তার করে চলেছে। ভারতেরও বিভিন্ন শহরে আইসিস তাদের স্লিপার সেল প্রতিষ্ঠা করেছে বলেই খবর ছিল গোয়েন্দা দপ্তরের কাছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন লাগাতার ভাবে আইসিসের বিরুদ্ধে তাদের অভিযান চলবে। জো বাইডেন দাবি করেছিলেন, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সামরিক অভিযানের সময় মৃত্যু হয়েছে আইসিস প্রধান আবু ইব্রাহিম আল- হাসিমি আল কুরেশির। আবু ইব্রাহিমের মৃত্যুর পর তার জায়গাতেই এসেছিলেন আবু আল হাসান আল হাসিমি আল কুরেশি। 
প্রসঙ্গত, ২০১৯ সালে সিরিয়ার শহরে মার্কিন হানায় খতম হয়েছিলেন তৎকালীন আইসিস প্রধান এবং আইসিসের সুপ্রিম লিডার আবু বকর আল বাগদাদী। বাগদাদির মৃত্যুর পর আইসিসের দায়িত্ব হাতে তুলে নিয়েছিলেন তারই শিষ্য আবু ইব্রাহিম। আবু ইব্রাহিমের মৃত্যুর পর আইসিসির দায়িত্ব হাতে চলে এসেছিল আবু আল হাসান আল হাশমি আল কুরেশির। এবার আবু আল হাসান আল হাশমি আল কুরেশির পর এবার আইসিসের দায়িত্বভার নিতে চলেছেন আবু আল হুসেন আল হুসেইনি আল কুরেসি। যদিও বিগত দিনের প্রধানদের মত বর্তমান আইসিস প্রধানের সঠিক পরিচয় জানা যায়নি। আল হুসেইনি কি কারণে প্রধান হলো এবং তার গ্রহণযোগ্যতা কতটা সে সম্পর্কে আইসিসের তরফ থেকে কোন কিছু জানানো হয়নি। সিরিয়ার পর আফগানিস্তানেও আইসিস তার যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। আইসিস খোরশান গোষ্ঠী ইতিমধ্যেই আফগানিস্তানের অবৈধ আফিম চাষের উপর দখলদারি কায়েম করেছে এবং আফগানিস্তান সহ তার পরবর্তী টার্গেট রয়েছে ভারত। সেক্ষেত্রে আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠনের নতুন প্রধান হওয়ার পর আল হুসেইনি তার পরবর্তী লক্ষ্য কি রাখবে সেদিকেই নজর রাখছে আন্তর্জাতিক মহল। কারণ বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসবাদী দল হিসেবে পরিগণিত হয় আইসিস।


More Stories
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক