সময় কলকাতা ডেস্কঃ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে সকালে কিছুতেই পেট পরিষ্কার হয় না। এমনকী মল ত্যাগের সময়ে সমস্যা দেখা দেয়। বিশেষ করে রাতের খাবার উপর অনেকটাই নির্ভর করে পেটের স্বাস্থ্য। রাতের খাবার হালকা হওয়াই বাঞ্ছনীয়। তাতে ঘুম ভাল হয়। এক্ষেত্রে সন্ধ্যার পর ভুলেও এই খাবারগুলি খাবেন না।
তেলেভাজা
সন্ধ্যা হতে না হতেই দোকান থেকে চপ, সিঙারা, ফুলুরি কিনে খান অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, ডুবো তেলে ভাজা খাবার থেকেই গ্যাস-অম্বলের মত সমস্যা হয়। তাই এই ধরনের খাবারগুলি খেলে বেড়ে যেতে পারে অম্বলের সমস্যা। বিশেষ করে রাতে অম্বল হওয়া মানেই বুক জ্বালা, টক ঢেকুর ওঠার মতো সমস্যা। যা পারে রাতের ঘুম নষ্ট করে দিতে পারে।
চা-কফি
চা-কফিতে ক্যাফিন রয়েছে। ক্যাফিন স্নায়ুকে সতেজ করে। ফলে ঘুম আসতে সমস্যা হয়। যাঁরা নিয়মিত রাত করে চা-কফি খান, তাঁরা অনেক সময়ে এর প্রভাব বুঝতে পারেন না । কিন্তু রাতে নিয়ম করে চা-কফি খেলে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে।
মিষ্টি
রাতে খাওয়ার পর অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন। নিয়মিত মিষ্টি খেলে দেখা দিতে পারে ডায়াবেটিসের সমস্যা। অনেকেই মনে করেন খাওয়ায় পর মিষ্টি খেলে হজম ভাল হয়। তবে এই ধারণা ভুল।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?