সময় কলকাতা ডেস্কঃ সবজি হিসেবে কমবেশি আমরা সবাই বেগুনকে চিনি। কিন্তু শরীরের নানান সমস্যার সমাধানেও বেগুন বেশ কার্যকরী। বেগুনা রয়েছে প্রোটিন, ভিটামিন, খনিজের মত উপাদানগুলি। হাড়ের গঠন ও বৃদ্ধিতেও বেগুন বিশেষ ভূমিকা রাখে। আসুন জেনে নেওয়া যাক বেগুনের গুনাগুন ও স্বাস্থ্য উপকারিতা-
১.শরীরের হাড় মজবুত করতে বেগুন খুবই উপকারী। অস্টিওপোরোসিসের মতো রোগের ক্ষেত্রে এই সবজি খুবই কাজে দেয়। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে।
২. বেগুনের মধ্যে ক্যানসার বিরুদ্ধে লড়াই করারও উপাদানও রয়েছে। একে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাঙ্গানিজ থাকে। যা শরীরের কোনও সংক্রমণ রুখতে কাজে দেয়। শরীরকে ভিতর থেকে রোগ প্রতিরোধের শক্তি জোগায়।
৩. অ্যানিমিয়া রোধেও বেগুন কাজে দেয়। কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতেও সাহায্য করে বেগুন।
৪. সুস্থ হৃদয়ের জন্য বেগুন অবশ্যই খাওয়া উচিত। কারণ এই সবজি কোলেস্টেরল লেভেল কমাতে সাহায্য করে।কোলেস্টেরল কম করার উপাদানের পাশাপাশি বেগুনে প্রচুর ফাইবারও রয়েছে। ফলে তা ওজন কমাতেও সাহায্য করে।
৫. বেগুন ভিটামিন ‘এ’, ‘সি’, ‘ই’ এবং ‘কে’ সমৃদ্ধ সবজি। ভিটামিন ‘এ’ চোখের পুষ্টি জোগায় এবং চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে যুদ্ধ করে। আর ভিটামিন ‘সি’ ত্বক, চুল, নখকে করে মজবুত।


More Stories
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শীতকালে ঠোঁট ফাটা নিয়ে চিন্তা? মেনে চলুন এই চার টিপস, লাগবে না কোনও পেট্রোলিয়াম জেলি