সময় কলকাতা ডেস্ক: চলছে কাতার বিশ্বকাপ। তিনটি ম্যাচ হয়ে গিয়েছে রাউন্ড অফ সিক্সটিনের।ইতিমধ্যেই ব্রাজিল নকআউটের পাসপোর্ট জোগাড় করে ফেলেছে।সোমবার তাঁরা শেষ আটে যাওয়ার লড়াইয়ে নামছে।এর আগে ব্রাজিলের স্বর্নযুগের কিংবদন্তী স্ট্রাইকার ও ফুটবল সম্রাট পেলের শারীরিক অবস্থা সংকটজনক বলা হলেও নতুন করে সংকট বাড়ে নি ।ভারতীয় সময় রবিবার রাতেও পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলা হয়েছে এবং উল্লেখ্য তিনি শক্তিশালী থাকার এবং আশাবাদের বার্তা দিয়েছেন। এর আগে ব্রাজিলের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। কাজ করছে না কেমোথেরাপি। এই খবর প্ররকাশিত হয়েছে। পেলেকে রাখা হয়েছে প্যালিয়েটিভ কেয়ারে-এ। শারীরিক যন্ত্রণা উপশমের জন্যই এই প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয় রোগীদের।কিন্তু পেলে সব গুঞ্জন খণ্ডন করে নিজেই ময়দানে নেমে জানান তিনি সুস্থই আছেন।
সূত্রের খবর, গত মঙ্গলবার পেলেকে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।কোলন ক্যানসারে আক্রান্ত পেলে। কিংবদন্তী ফুটবলারের পরিবারও জানিয়েছে , পেলের অবস্থা স্থিতিশীল।


More Stories
নিজের ওজনের চেয়ে তিনগুন ওজন তুলে রেকর্ড জলপাইগুড়ির কেয়ার
এশিয়া কাপে ভারতের মেয়েরা কি জয়যাত্রা অব্যাহত রাখবে?
জেসুস এবার বার্সেলোনায়