Home » গুজরাট বিধানসভা ভোটের ফল নিয়ে মোদীর ভবিষ্যৎ বাণী 

গুজরাট বিধানসভা ভোটের ফল নিয়ে মোদীর ভবিষ্যৎ বাণী 

সময় কলকাতা ডেস্কঃ গুজরাট বিধানসভা ভোটের ফলাফল নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা বুথ ফের সমীক্ষার হিসাবে বিজেপিকেই ফের মসনদে বসানোর পক্ষে রায় দিয়েছে। এবারের গুজরাট বিধানসভা ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ছিলেন দলের একমাত্র মুখ। বলতে গেলে প্রধানমন্ত্রী প্রতিটি সভাতেই বলেন, ‘এবারের ভোটে নরেন্দ্রর রেকর্ড ভেঙে দেবেন ভূপেন্দ্র’। বিগত গুজরাটের বিধান সভা ভোটের ফলাফল দেখলে বিজেপি ১৯৯৫ সাল থেকে ক্ষমতায় রয়েছে।

২০০২ সালে গুজরাট দাঙ্গার পর যে বিধানসভা ভোট হয়েছিল সেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ১২৭ টি আসন পেয়ে রেকর্ড গড়ে ছিল। তবে ২০১৭ সালে বিজেপি সবচেয়ে খারাপ ফল করেছিল। একশোরও নিচে নেমে যায় তাদের আসন সংখ্যা। মাত্র ৯১ টি আসন লাভ করে। যদিও বুথ ফেরত সমীক্ষা সবসময় মেলেনা। কিন্তু এবার দ্বিতীয় দফার ভোট শেষে একাধিক বুথ ফেরৎ সমীক্ষার হিসাবের গড় করে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর কথা মিলে যেতে পারে। কারন জনপ্রিয়তার নিরিখে দেশে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রাফ সবচেয়ে শীর্ষে। আর এবারের গুজরাট ভোটের ময়দানে ছিল একমাত্র মোদীর মুখ।

অতএব, একাধিক বুথ ফেরৎ সমীক্ষার হিসাবের গড় করে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর কথা মিলে যেতে পারে। এবার ১৩১টি বা তার কাছাকাছি পেলে কম করে ৩০টি আসন বাড়বে তাদের। তারপরে আছে কংগ্রেস, তারা পেতে পারে ৪১ টি আসন। সমীক্ষা বলছে গতবারের প্রাপ্ত আসন ৭৭ থেকে কমে এবার ৪১-এ নেমে আসবে। যদিও গুজরাতে বিধানসভার ভোটের সেরা রেজাল্টের রেকর্ড এখনও কংগ্রেসের হাতেই রয়েছে। মাধব সিং সোলাঙ্কির নেতৃত্বে কংগ্রেস জিতেছিল ১৪৯টি আসন। তবে সবই বোঝা যাবে আগামী ৮ ডিসেম্বর গণনার পর। গুজরাটে পদ্ম ফুটবে না আশির্বাদের হাত আসবে।

About Post Author