Home » দাঁতের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে দারুণ কার্যকরী কলার খোসা 

দাঁতের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে দারুণ কার্যকরী কলার খোসা 

সময় কলকাতা ডেস্কঃ কলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।কলা এমনই একটি ফল যা পেটও ভরায়, পুষ্টিগুণ জোগায় এবং শরীরের নানা রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা গ্রহণ করে। তবে জানেন কি,শুধু কলা নয়,কলার খোসাতেও রয়েছে নানান গুণ। রূপচর্চা থেকে শুরু করে ঘরের কাজ,সব কিছুতেই কলার খোসার জুড়ি মেলা ভার। আসুন জেনে নেওয়া যাক কলার কিছু স্বাস্থ্য গুণাগুণ-

দাঁতের ঔজ্জ্বল্য

দাঁতের ক্ষেত্রেও কাজে আসতে পারে কলার খোসা। প্রতিদিন সকালে কলার খোসার ভিতরের অংশ দাঁতে ঘষুন কিছুক্ষণের জন্য। তারপর টুথপেস্ট দিয়ে দাঁত মাজুন। এইভাবে মেনে চললে সপ্তাহ খানেকের মধ্যেই দাঁতের ঔজ্জ্বল্য ফিরে পাবেন।

জুতোর যত্ন

চামড়ার জুতোর জেদি দাগ তুলতে কলার খোসা দারুণ কাজ করে। পাকা কলার খোসার ভিতরের অংশ জুতোর উপরে কিছুক্ষণ ঘষুন। তারপর একটি পাতলা কাপড় দিয়ে জুতো মুছে নিন। দেখবেন খুব সহজেই জুতো চকচকে হবে।

সার

কলার খোসায় থাকা পটাশিয়াম ও সোডিয়াম খুব ভাল বায়োডিগ্রেডেবল এজেন্ট হিসাবে কাজ করে। তাই বাগানে ফুল গাছে সার হিসেবে ব্যবহার করতে পারেন কলার খোসা।

ত্বকের যত্ন

ত্বকের সমস্যায় কলার খোসা বেটে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। মুখের কালো দাগ বা বলিরেখা দূর হবে সহজেই। ত্বককে মসৃণ করতেও কলার খোসা অত্যন্ত দরকারি। শুষ্ক ত্বকে কলার খোসার ভিতরের অংশ লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক মোলায়েম হবে এবং ত্বকের জেল্লাও বাড়বে।

ক্যানসার দূর করে

কলা যেমন উপকারী, ঠিক ততটাই দারুণ খাদ্যদ্রব্য হল কলার খোসা। কলার খোসাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট মারণ রোগ ক্যানসার দূর করতে পারে।

About Post Author