সময় কলকাতা ডেস্ক: রাজ্য জুড়ে আবাস যোজনার ঘরের প্রাপকের সমীক্ষা চলছে। আর তার মাঝে রাজ্যের নানান প্রান্তে উপভোক্তা নির্বাচনে নানান ক্ষেত্রে স্বজন পোষণ ও দূর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। তা সে শাসক দল হোক বা বিরোধী দল পরিচালিত পঞ্চায়ত হোক, সর্বত্র বঞ্চিত হচ্ছেন গরীবরা।
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া পঞ্চায়েত। এই পঞ্চায়ত এলাকায় রাজ্যের বিরোধী দলের প্রভাব বেশী। আর সেই কারনেই ব্লকে ও জেলা পরিষদে বসে বেছে বেছে বিজেপির সমর্থক ও কর্মীদের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, সমীক্ষক দলের কোন কর্মীই তাদের গ্রামে কোন দিনের জন্যই আসেনি।
শাসকের বিরোধী ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলছে বিজেপি। তাঁদের অভিযোগ, নিজেদের লোককেই ঘর পাইয়ে দিচ্ছে তৃণমূল। প্রকৃত গরীব মানুষকে কোন ভাবেই আবাস যোজনায় নাম রাখতে দিচ্ছে না শাসক এই পঞ্চায়েতে। তবে শাসক দলের দাবি নিয়ম মেনেই সকলকে ঘর দিতে সমীক্ষা হচ্ছে।
স্বজন পোষন ও দূর্নীতির অভিযোগ বিরোধীরা বরাবর করে আসছে। আর ২০১৮ সালে আবাস যোজনার তালিকায় আবার সমীক্ষা করার নির্দেশ দিয়ে রাজ্য মেনে নিয়েছে তালিকায় ভুল রয়েছে।এবার সমীক্ষার পরই ও সেই একই অভিযোগ রয়ে যাচ্ছে শাসক ও বিরোধীদের তৃণমূল স্তরের নেতা কর্মীদের গলায়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী