সময় কলকাতা ডেস্কঃ বগটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যুর কিনারা করতে এবার তদন্তে নামছে সিআইডি। শুক্রবারই সিআইডি আধিকারিকদের একটি দল পৌঁছন বগটুইয়ে। লালন শেখের স্ত্রী রেশমা বিবির বয়ান রেকর্ড করতে চান তাঁরা। এদিনই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। লালনের স্ত্রী রেশমা বিবি তিন পাতার অভিযোগ করেছেন। অন্তত ৭ জন সিবিআই আধিকারিকের নাম রয়েছে। লালন শেখের মৃত্যুতে তাঁদের কী ভূমিকা ছিল, কেন তাঁদের নাম এফআইআর-এ রয়েছে, সেগুলিও জানতে চায় সিআইডি। একজন অত্যন্ত সাধারণ গ্রাম্য বধূ হয়ে লালনের স্ত্রী তিনি কীভাবে এতজন উচ্চ পদস্থ সিবিআই আধিকারিকের নাম জানলেন? উঠছে সে প্রশ্নও।
এর আগে এই মামলায় জাহাঙ্গির শেখের বয়ান রেকর্ড করা হয়েছে। বগটুই মামলার আরেক অন্যতম অভিযুক্ত জাহাঙ্গির শেখও লালন শেখের সঙ্গে রামপুরহাটের সিবিআই ক্যাম্প অফিসে ছিলেন। সিবিআই ক্যাম্প অফিসে তিনি ২ দিন ছিলেন। সেদিন ঠিক কী ঘটেছিল, তিনি কী দেখেছিলেন, তা জাহাঙ্গিরের মুখ থেকে শুনেছেন সিআইডি আধিকারিকরা। ক’টার সময়ে লালনকে গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল, কখন ফিরেছেন,সেই সব তাঁর কাছে জেনেছেন তদন্তকারীরা।

লালনের মৃত্যুর পর সিবিআই-এর অস্থায়ী ক্যাম্প ঘেরাও করে লালনের পরিবার ও অনুগামীরা। অস্থায়ী ক্যাম্পের সামনে রাস্তায় বসে প্রতিবাদের পাশাপাশি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা। যার জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় জাতীয় সড়কে যানচলাচল। এমনকি ব্যরিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। সিবিআই অফিসেই বন্দি থাকতে হয় সিবিআই আধকারিকদের। সিবিআই হেফাজতে থাকা সত্বেও কিভাবে ঘটল এই দুর্ঘটনা, প্রশ্ন লালনের পরিবারের। এদিকে, লালন শেখের মৃত্যুর ঘটনার তদন্তের দাবিতে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন লালন শেখের পরিবার। উল্লেখ্য, লালনের স্ত্রী সিবিআই-এর বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছেন। সেক্ষেত্রে খুনের মোটিভ কী থাকতে পারে, সেটাই রেশমার থেকে জানতে চাইছেন তদন্তকারীরা।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!