সময় কলকাতা ডেস্ক: বাইরে ঘুরতে গেলে অনেকেই মাঝে মাঝেই চিকেন বার্গার খান। জীবনে একঘেয়েমি দূর করতে ও জিভের স্বাদ পাল্টাতে মাঝে মাঝে বানানো যেতেই পারে এই চিকেন বার্গার।
চিকেন প্যাটি তৈরির উপকরণ
• ৩০০গ্ৰাম চিকেন কিমা
• ১ টি বড় পেঁয়াজ কুচি
• ১ চা চামচ রসুন গুঁড়ো / কুচি
• ১ টি ডিম
• ১টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
• ১টেবিল চামচ টমেটো সস
• ১টেবিল চামচ সয়াসস
• ২টেবিল চামচ মেয়োনিজ
• স্বাদমতো লবণ
• ১.৫ কাপ ব্রেডক্রাম্ব
• পরিমাণ মতো ভাজার জন্য বাটার
• প্রয়োজন অনুযায়ী বার্গার বান
• পরিমানমতো লেটুসপাতা
• প্রয়োজন অনুযায়ী গোল করে কেটে নেওয়া টমেটো
• প্রয়োজন মতো চীজ স্লাইস
বার্গার সস তৈরির উপকরণ
• ২টেবিল চামচ টমেটো সস
• ৩টেবিল চামচ মেয়োনিজ
• ১টেবিল চামচ চিলি সস
• ১টেবিল চামচ গ্ৰিন চিলি সস
• ১ চা চামচ কাসুন্দি
• ১/২ চা চামচ গোলমরিচ ও
• রসুনের গুঁড়ো
পদ্ধতি
প্রথমে চিকেন প্যাটি বানানোর জন্য চিকেন কিমার মধ্যে লবণ ও বাটার বাদে উপরে উক্ত সমস্ত উপকরণ দিয়ে ৩০ মিনিট একটু মেখে রাখতে হবে।এরপরে কিমাটার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে।
এবার চিকেন কিমা থেকে গোল করে প্যাটির আকারে গড়ে নিয়ে একটি প্যানের মধ্যে বাটার দিয়ে যতক্ষন প্যাটি সিদ্ধ না হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে।
বার্গার বানটাকে ওই বাটারেই হালকা একটু সেঁকে নেব।এরপরে বার্গার সসের জন্য ওপরে দেওয়া সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে সসটা তৈরি করে নিতে হবে।
এরপরে বার্গার বানের ওপরে একে একে লেটুসপাতা, চিকেন প্যাটি, চিজ স্লাইস, টমেটো, বার্গার সস সমস্ত দিয় ওপরের বানটা দিয়ে দিতে হবে।ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে মজাদার চিকেন বার্গার।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার