Home » সিবিআই পরিকল্পিতভাবে খুন করেছে লালনকে: রেশমা বিবি

সিবিআই পরিকল্পিতভাবে খুন করেছে লালনকে: রেশমা বিবি

সময় কলকাতা ডেস্ক: সিআইডির কাছে গোপন জবানবন্দিতে বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের স্ত্রী রেশমা বিবি অভিযোগ জানান, সিবিআই পরিকল্পিতভাবে খুন করেছে লালনকে।

উল্লেখ্য, বগটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যুর কিনারা করতে সিবিআইএর অস্থায়ী ক্যাম্পের পর লালন শেখের বাড়িতে পৌঁছায় ফরেন্সিক টিম। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় লালনের স্ত্রীকে। শুক্রবারই সিআইডি আধিকারিকদের একটি দল পৌঁছন বগটুইয়ে। লালন শেখের স্ত্রী রেশমা বিবির বয়ান রেকর্ড করেন তাঁরা। লালনের স্ত্রী রেশমা বিবি তিন পাতার অভিযোগ করেছেন। অন্তত ৭ জন সিবিআই আধিকারিকের নাম রয়েছে। লালন শেখের মৃত্যুতে তাঁদের কী ভূমিকা ছিল, কেন তাঁদের নাম এফআইআর-এ রয়েছে, সেগুলিও জানতে চায় সিআইডি। একজন অত্যন্ত সাধারণ গ্রাম্য বধূ হয়ে লালনের স্ত্রী তিনি কীভাবে এতজন উচ্চ পদস্থ সিবিআই আধিকারিকের নাম জানলেন? উঠছে সে প্রশ্নও।

পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছে, লালনকে ‘পার্শিয়াল হ্যাঙ্গিং’ অবস্থায় পাওয়া গিয়েছে। অর্থাৎ মাটিতে পা ঠেকে ছিল। ছবিতেও তাই দেখা গিয়েছে। লালনের মৃত্যু রহস্যের তিনটি দিক। প্রশ্ন অনেক। বীরভূমের রামপুরহাটে খুন হয়েছিলেন তৃণমূল নেতা ভাদু শেখ। মৃত্যুর কয়েকঘণ্টার মধ্যেই বগটুই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের মতো নারকীয় ঘটনা ঘটে। সরকারি হিসেব অনুযায়ী, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সংখ্যাটা ছিল ৮। যদি, এই হিসেবের হেরফের রয়েই গিয়েছে। অভিযোগ হল, ওভাবে এতগুলো মানুষকে পুড়িয়ে মারার ঘটনার নেতৃত্ব দিয়েছিল লালন শেখ। অর্থাৎ বগটুই গণহত্যার ঘটনায় লালনই অন্যতম অভিযুক্ত। চলতি মাসেই ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করা হয় লালনকে। জানা গিয়েছে, সোমবার দুপুরে সিবিআইয়ের অস্থায়ী শিবিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ২ জন সিবিআই আধিকারিক এবং ১ জন কেন্দ্রীয় জওয়ান। সেই সময় লালনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

About Post Author