Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ

আজ ১৯ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৫৩ তম দিন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী :

১১৫৪ – ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অভিষেক হয়।
১৬৭৫ – দিল্লিতে নবম শিখগুরু তেগ বাহাদুরের শিরশ্ছেদ ঘটানো হয়।
১৮৮৯ – হাওয়াইয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
১৯৪২ – ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘের দু’দিন ব্যাপী প্রথম সম্মেলন শুরু।
১৯৮৯ – মার্কিন যুক্তরাষ্ট্র পানামায় আগ্রাসী অভিযান শুরু করে।
১৯৯৬ – চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন :

১৮৭৩ – বৃটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৭৫ – মিলেভা মেরিক, পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রথম স্ত্রী ও সহকর্মীর জন্মদিন আজ।
১৯০৪ – ভারতের কমিউনিস্ট পার্টি ও ট্রেড ইউনিয়নের নেতা রণদিভ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৮ – প্রখ্যাত বাঙালি সুরকার রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখাপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯৩৪ – প্রতিভা পাতিল, ভারতের দ্বাদশ ও প্রথম মহিলা রাষ্ট্রপতি এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস :

১৮৬০ – লর্ড ডালহৌসি, ভারতের গভর্নর জেনারেল আজকের দিনে প্রয়াত হন।
১৯১১ – মীর মশাররফ হোসেন ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক এদিন প্রয়াত হন।
১৯১৮ -বৃটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক রাধাগোবিন্দ কর-এর প্রয়াণ দিবস আজ।
১৯১৮ -অজিতকুমার চক্রবর্তী,রবীন্দ্রনাথের শিক্ষার আদর্শ রূপায়ণকারী, রবীন্দ্র অনুরাগী ব্যক্তিত্ব আজকের দিনে প্রয়াত হন।
১৯২৭ -রামপ্রসাদ বিসমিল,মণিপুর ষড়যন্ত্র মামলায় যুক্ত বৃটিশ বিরোধী বিপ্লবীর প্রয়াণ দিবস আজ।
১৯৮৪ – আবদুল কাদির, ছান্দসিক হিসেবে খ্যাত বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক এদিন প্রয়াত হন।

About Post Author