সময় কলকাতা ডেস্ক: কারখানার থেকে নির্গত ধোঁয়া, নোংরা জলের ফলে ক্ষতি হচ্ছে গ্রামের বাস্তুতন্ত্র। ক্ষতি হচ্ছে ফসলের, নদীর মাছে লেগেছে মড়ক, যার জেরে বিপাকে পড়েছেন এলাকার মৎস্যজীবী ও চাষীরা। ধোঁয়া ও ছাইয়ে বাড়ছে চোখের সংক্রমণ, রাসায়নিক জলে বাড়ছে চর্মরোগ। উত্তর ২৪ পরগনার বসিরহাটের সংগ্রামপুর পুবেরপাড়ার একটি কারখানাকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে সৃষ্টি হয়েছে উত্তেজনা। স্থানীয়দের দাবি, ওই কারখানায় রাইস ব্র্যান অয়েল তৈরি হয়। ওই ফ্যাক্টরি থেকে বহুদিন ধরে তেল উৎপাদনের সময় চিমনি থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। এছাড়াও কারখানা চলাকালীন পোড়া ছাই বাতাসে উড়ে পরিবেশ দূষণের সৃষ্টি হচ্ছে। যার জেরে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে গ্রামবাসীদের আরও দাবি, বহুদিন ধরে ওই ফ্যাক্টরির চিমনি থেকে নির্গত ধোঁয়া ও ছাই উড়ে শিশু থেকে শুরু করে বয়স্ক সমস্ত ব্যক্তির নিঃশ্বাস-প্রশ্বাসের সমস্যা সৃষ্টি হচ্ছে। এমনকি ওই বিষাক্ত ধোয়া চোখে ঢুকে চোখেও সংক্রমনে সৃষ্টি হচ্ছে। অসহ্য এই জ্বালা সহ্য করতে না পেরে স্থানীয় বাসিন্দারা অনেকেই তাদের বাস্তুভিটে ছেড়ে অন্য কোথাও চলে যেতে বাধ্য হচ্ছেন।
এই দূষণের ফলে জলে বায়ো অক্সিজেন ডিমান্ডের মাত্রা বাড়ছে ফলে জলে থাকার সমস্ত মাছ সহ জীব জন্তু মারা যাচ্ছে। ক্ষতি হবে বাস্তুতন্ত্রের। স্থানীয় বাসিন্দাদের শারীরিক নানা সমস্যার সৃষ্টি হতে পারে। এদিকে কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, এবিষয়ে তাদের কিছু জানা নেই। তাদের জানানো হলে তারা বিষয়টি দেখবেন বলে জানান। যদিও সংগ্রামপুর-শিবহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় মন্ডল বলেন, বিষয়টি তার নজরে নেই, নজরে এলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। আগে মানুষ তারপর কারখানা।
বিষাক্ত জল খাল ছাড়িয়ে ইছামতি নদীর গর্ভে প্রবেশ করছে এতে করে গোটা নদী টাই দূষণে গ্রাস করতে চলেছে আগামী দিনে। এখুনি ব্যবস্থা নেওয়া না হলে হারাতে হবে বসিরহাট শহরের বাস্তুতন্ত্র।


More Stories
দেশে আইনশৃঙ্খলা নেই, কংগ্রেস নেতা খুনে ডবল-ইঞ্জিন সরকারকে দুষলেন কংগ্রেস নেতা শিসপাল সিং
শরীর ঢেকে যায় বিজ্ঞাপনে, হিউম্যান বিলবোর্ড ফালাকাটার অধীর বর্মন
৫ বারের তৃণমূল বিধায়ক, প্রাক্তন মন্ত্রী ও ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু