Home » প্রোটিনের চাহিদা মেটাতে এই ৫ খাবার সকালে খান

প্রোটিনের চাহিদা মেটাতে এই ৫ খাবার সকালে খান

সময় কলকাতা ডেস্কঃ শরীর সুস্থ রাখতে ও ভালো রাখতে সব থেকে প্রয়োজনীয় উপাদান হল খাবার। খাবার ঠিকমতো না খেলে শরীরে পুষ্টিও আসবেনা।সেখান থেকে দেখা দেবে নানান ধরনের রোগ। এমনকি খাবার ঠিক মতো না খেলে শরীরে দেখা দেবে গ্যাস অম্বলের মতো নানা সমস্যা। তাই ব্রেকফাস্টে পাতে এমন খাবার রাখতে হবে যা সারাদিনের জ্বালানি সরবরাহ করবে। ব্রেকফাস্টে আপনি যদি কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে পারেন তবে শরীর সুস্থ থাকতে পারে। দেখে নিন কি কি খাবার ব্রেকফাস্টে রাখলে শরীরের পক্ষে খুবই ভালো-

​১. সোয়াবিন খেতে পারেন

উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে সোয়াবিনে অনেকটা প্রোটিন থাকে। ১০০ গ্রামে থাকে প্রায় ৩৭ গ্রাম প্রোটিন। তাই এই খাবারে শরীরের প্রোটিন চাহিদা মিটে যায়। এছাড়াও সকালে বাদাম খেতে পারেন। এর মাধ্যমেও মিলতে পারে প্রোটিন।

​২. ডিম খান

ডিম শরীর সুস্থ রাখার কাজে দারুণ কার্যকরী। এক্ষেত্রে ২টি ডিমের সাদা অংশে থাকে প্রায় ১৩ গ্রাম প্রোটিন। সপ্তাহে প্রতিদিন আপনি সকালে দুটি ডিমের সাদা খেতে পারেন।

​৩. দুধ খান

দুধের মতো সুষম খাদ্য অন্য কিছু নেই। শরীর সুস্থ রাখার কাজে দারুণ কার্যকরী দুধ। এক্ষেত্রে দুধের মাধ্যমে শরীরে প্রোটিনের চাহিদা মেটানো সম্ভব। ১০০ এমএল দুধে থাকে প্রায় ৩ গ্রাম প্রোটিন। অর্থাৎ প্রোটিনের ভালো উৎস হল দুধ।

​৪. দই খান

দইয়ের মতো উপকারী খাবার খুব কমই রয়েছে। পেটের সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে দই। এই খাবারে থাকে ভালো পরিমাণে ল্যাকটোব্যাসিলাস। এটা হল প্রোবায়োটিক। এই ভালো ব্যাকটেরিয়া শরীরের জন্য ভালো। তাই সুস্থ থাকতে দই আপনাকে রোজ খেতে হবে।

​৫. ছানা খেতে পারেন

ছানায় রয়েছে ভালো পরিমাণে প্রোটিন। এক্ষেত্রে ১০০ গ্রাম ছানায় থাকে প্রায় ১৪ গ্রাম প্রোটিন। আর এই প্রোটিন খুব সহজে শরীরে গৃহীত হয়। তাই এই খাবারটি সকালে অনায়াসেই খেতে পারেন।

About Post Author