সময় কলকাতা ডেস্কঃ ২৩ ডিসেম্বরই বড়পর্দায় মুক্তি পেল দেব ও মিঠুন চক্রবর্তীর ছবি ‘প্রজাপতি’। মুক্তির প্রথম দিনে দর্শকদের মন জয় করে নিল এই ছবি। সিনেমা হল গুলিতে ছিল উপচে পড়া ভিড়। বলা বসলো প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত ‘প্রজাপতি’-র। ২৫ ডিসেম্বরই দেবের জন্মদিন। তার আগেই দর্শকদের দারুণ উপহার দিল অভিনেতা।
কিছুদিন আগেই কাশী বিশ্বনাথ মন্দিরের অন্দরের ছবি পোস্ট করেছিলেন দেব। সেসময় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড সুপারস্টার দেব বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘অনেক ধন্যবাদ ‘প্রজাপতি’র প্রথম গান ‘তুমি আমার হিরো’কে এত ভালোবাসা দেওয়ার জন্য। নতুন গানের জন্য তৈরি হন। অন্যদিকে ‘প্রজাপতি’র দ্বিতীয় গানের শ্যুটিং পুরোটাই হয়েছে বেনারস জুড়ে এবং কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে। ছবিগুলিতে দেখা গিয়েছে, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিচ্ছেন দেব এবং মিঠুন চক্রবর্তী।
অন্যদিকে,এই ছবির হাত ধরেই দীর্ঘ ৪৬ বছর পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও মমতা শংকর জুটিকে। ‘মৃগয়া’ সিনেমায় মৃণাল সেন রুপোলি পর্দায় এই জুটি বেঁধেছিলেন। পরিচালক অভিজিৎ সেনের আগামী ছবি ‘প্রজাপতি’-তে দেখা যাবে এই জুটিকে। উত্তম-সুচিত্রা, উত্তম-সুপ্রিয়া এবং সৌমিত্র-সন্ধ্যা জুটি চিরকালই দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল। তবুও মিঠুন-মমতা শঙ্কর জুটিকে যেন আলাদা করেই মনে রাখতে হয়। দেব ইন্টারটেইনমেন্ট ভেঞ্চার এবং অতনু রায় চৌধুরীর বেঙ্গল টকিজের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘প্রজাপতি’।
‘প্রজাপতি’ সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন দেব। মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছে দেবের বাবার চরিত্রে অভিনয় করতে। জানা গিয়েছে, বাবা ও ছেলের সম্পর্কের গল্পই বলবে এই ছবি। ইতিমধ্যে ছবির শুটিং ও শেষ হয়ে গিয়েছে। মূলত কলকাতা ও বারাণসী-জুড়েই ছবির শুটিং হয়েছে। এদিকে, এই ছবির হাত ধরেই প্রথমবার বড়পর্দায় পা রেখেছেন ছোটপর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে দেব বলেছিলে,’মানুষের টনিক যত ভালো লাগেছে তার থেকেও বেশি ভালো লাগবে প্রজাপতি। বাস্তবে তাই হতে চলেছে। প্রজাপতির গুরুত্বপূর্ণ অংশই হল ছবির গান। ছবিতে তিন জন নাম করা মিউজিক ডিরেক্টর কাজ করেছেন। তাঁরা তাদের সেরা কাজটা দেওয়ার চেষ্টা করেছেন। আশা করি ছবির গানগুলি সকলের ভালো লাগবে।’


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত